চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন
জনতা কয়- উদার হয় সে এলে নির্বাচন
এটা ভোটের কারণ।চামচা বলে- আমার নেতা বড়ই বিদ্বান
জনতা কয়- দেখি নাই তো সার্টিফিকেট খান
ক্যামনে করি প্রমাণ।চামচা বলে- আমার নেতার চরিত্র নির্মল
জনতা কয়- ঘন ঘন ব্যাংক্ক যায় ক্যান বল্
কারণটা কী আসল।চামচা বলে- আমার নেতার সততা কি কম
জনতা কয়- কোথায় যায় রে বস্তা বস্তা গম
বললে পাবি শরম।চামচা বলে- স্মৃতিশক্তি অতি প্রখর তার
জনতা কয়- ভোটের পরে চেনে না ভোটার
প্যাঁচাল পাড়িস্ বেকার।চামচা বলে- আমার নেতা গেরাম ভালোবাসে
জনতা কয়- পাঁচবছরে একবারই তো আসে
তাও ভোটের মাসে।চামচা বলে- নেতার দুয়ার খোলা সবার তরে
জনতা কয়- বোঝা যায় তা ইলেকশনের পরে
তালা ঝোলে ঘরে।চামচা বলে- আমার নেতা খায় না মোটেই ঘুষ
জনতা কয়- চাকরির জন্য গেলেই হবে হুঁশ
ক্যামন ভালো মানুষ।চামচা বলে- আমার নেতার লক্ষ্য উন্নয়ন
জনতা কয়- কাজের বেলা ঠন্ ঠনা ঠন্ ঠন্
হয় না বাস্তবায়ন।চামচা বলে- আমার নেতার বংশটা খানদান
জনতা কয়- তার বাপ-দাদার বেচতো বিড়ি-পান
দিতে পারি প্রমাণ।চামচা বলে- আমার নেতার স্বভাব চমৎকার
জনতা কয়- ছাগল চুরি করছিলো একবার
যখন ছিলো বেকার।চামচা বলে- নেতার ভাষণে শোনে লক্ষ শ্রোতা
জনতা কয়- মাল দিলে না শুনে যাবে কোথা
নাকি মিছা কথা?
চামচা বলে- আমার নেতা খুব নীতিবান ভাই
জনতা কয়- ঘন ঘন দল চেঞ্জ করে তাই
তারতো নীতিই নাই।চামচা বলে- আমার নেতা দেয় কতো প্রতিশ্রুতি
জনতা কয়- বাস্তবায়ন দেখবে নাতি-পুতি
ছাড়ো নেতার স্তুতি।চামচা বলে- আমার নেতা ভালোবাসে দেশ
জনতা কয়- বারোমাস পড়ে থাকে বিদেশ
স্বদেশ প্রীতি অশেষ।চামচা বলে- নেতা বাংলা ভাষার জন্য লড়ে
জনতা কয়- ছেলে ইংশিশ মিডিয়ামে পড়ে
বেনসন আছে ঘরে।চামচা বলে- আমার নেতার মুখে ধর্মের বোল
জনতা কয়- সব ভুলে যায় পেলে নারীর কোল
সঙ্গে থাকলে বোতল।চামচা বলে- আমার নেতা বন্ধু গরিবের
জনতা কয়- জমি দখল করে কৃষকের
করছে মার্কেট আর ঘের।চামচা বলে- তর্কে আমি গেলাম ভাইরে হেরে
জনতা কয়- ওই নেতাদের দেবো না আর ছেড়ে
গদি নেবো কেড়ে।চামচা বলে- দেশ গড়িতে ভালো নেতা চাই
জনতা কয়- জনতা কয় সৎ নেতার কোনো বিকল্প নাই
নাকি ভুল কইছি ভাই।সৎ এবং যোগ্য নেতা খুঁজে নিতে হবে
এমন নেতা পেলেই ভাইরে শান্তি আসবে তবে
সেদিন আসবে কবে?
চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন
- Sub Title: জনতা কয়- উদার হয় সে এলে নির্বাচন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 70
বাউল গান এর নতুন প্রবন্ধ
জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী
- Sub Title: সুবল রে- কলসী লইয়া কাঁখে আড় নয়নে ঘোমটা টেনে
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
- Sub Title: প্রশংসা আল্লার
না জাগিলে সব ভারত-ললনা
- Sub Title: এ ভারত আর জাগে না জাগে না
মন অসার সংসারে এসে
- Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
- Sub Title: হো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
- Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
শ্ৰী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইল
- Sub Title: এবার বড় সুদিন আইল
এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু
- Sub Title: নামের ব্যাখ্যা শুনিতে পাই
জ্বালাইল কে পিরিতের আগুন মন মনে রে
- Sub Title: মানে না মানে না মনে প্রাণবন্ধু বিহনে রে
হেইরে আইলাম শ্যামরূপ যমুনা পুলিনে
- Sub Title: দাঁড়াইয়াছে শ্যামবন্ধে কদম্ব হেলানে
বাংলা
English