“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: প্রশংসা আল্লার

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রশংসা আল্লার
এ বিশ্বের মালিক মৌলা
সে বিনে আর কেবা কার।।

সেই সে পবিত্রজনে
স্মরণ করি দিল-ইমানে
নুরনবি পাক্‌পাঞ্জাতনে
দরুদ সালাম হাজারবার।।

নবি ওলি পির গয়গাম্বার
আউলিয়া আম্বিয়া আল্লার
সবার কাছে সালাম আমার
আমি বান্দা গুনাগার।।

পির মুর্শিদের চরণ ধরে
পিতামাতা ওস্তাদেরে
শ্রদ্ধাভক্তি সহকারে
স্মরণ করি বারেবারে।।

এই দুনিয়া মায়ায় ঘেরা
অল্প কয়দিন ঘোরাফেরা
যেদিন চলে গেল তারা
খুঁজলে খবর মিলে না আর।।

মৌলাজির পাকদরবারে
শিষ্য-ভক্ত সহকারে
পানা চাহি করজোড়ে
আমি কাঙাল গুনাগার।।

আবদুল করিম দীনহীনে
ভরসা রেখেছে মনে
একুল-সেকুল দু-জাহানে
পাইতে রহমত-দিদার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

অহে পাপী মন থাকিতে জীবন

  • Sub Title: সমাধিতে মন, কর নিমগন
দুর্বিন শাহ

নতুন গাঙে প্রেম তরঙ্গে

  • Sub Title: আসবে জোয়ার
মাইজভাণ্ডারী গান

খোদা কি দোলারে

  • Sub Title: মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন
রাধারমণ দত্ত

আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া

  • Sub Title: আমার সোনার অঙ্গ মলিন হইল ভাবিয়া চিন্তিয়া
কবিয়াল রমেশ শীল

গাউছুল আজম বাবা নূরে আলম

  • Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
এ কি তোমার মানের সময় সমুখে বসন্ত

এ কি তোমার মানের সময় সমুখে বসন্ত

  • Sub Title: এ কি তোমার মানের সময় ? সমুখে বসন্ত !
দুর্বিন শাহ

কী দিব তুলনা

  • Sub Title: জগতে মিলে না
মাইজভাণ্ডারী গান

নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন

  • Sub Title: নানা নাড়ে পালাইয়ে বাড়াইলে যাতন
হাসন রাজা

খোদা মিলে প্রেমিক হইলে

  • Sub Title: পাবে না পাবে না খোদা নমাজ রোজা কইলে
মাইজভাণ্ডারী গান

আর কত দিন হৈয়ে তুই ভিন

  • Sub Title: ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন