একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি
দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া
এক দেশে এক রাজার ছিল আট আটটা ঘোড়া।সাতটা ঘোড়া প্রাণ পণ লড়ত ছিল কাজের কাজী
আট নম্বর ঘোড়া ছিল কুঁড়ে এবং পাজী
তবু রাজা বলত তাকে \”তুমি সেরা ঘোড়া
যুদ্ধের কাজ দেখতে শুনতে নেইকো তোমার জোড়া\”।।জোর কদম, জোর কদম, জোর কদম
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ।ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই
নয় তো জীবন যাবে।।সাতটা ঘোড়া প্রাণপণ লড়ে জীবনটুকু বাকী
আট নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকী।আঁধার রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত
আট নম্বর পতাকা বয়, রাজার ভীষণ ভক্ত।।জোরসে লড়, জোরসে লড়, জোরসে লড়
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ।ভোর হবার—– —নয় তো জীবন যাবে ।।
যুদ্ধ জেতা হলে পরে হবে কানাকানি
আট নম্বর ঘোড়া পাবে অনেক দানাপানি।সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়,
রাইফেল হাতে একটি ঘোড়া সাতজনার চেয়ে বড় ।।মূল রচনা: ব্রেটল ব্রেখ্ট
অনুবাদ ও সুর: অজিতেশ বন্দোপাধ্যায়
কন্ঠ: অজিত পান্ডে
একটা গল্প বলি শুনুন
- Sub Title: দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 125
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি বাংলা মায়ের ছেলে
- Sub Title: জীবন আমার ধন্য যে হায়
গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে
- Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা
- Sub Title: নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ
আমার হৃদয়চান্দের কি হইল রে
- Sub Title: হৃদয়চান্দের কি হইল
কেন আইলায় না রে, রাধার কালা চান্দ
- Sub Title: বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরাণ
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন
- Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- Sub Title: বাঁশি কোন বনে বাজায়
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
- Sub Title: ফুলের গন্ধ নিব বলে
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
- Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
বাংলা
English