“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ

গেল এ জীবন প্রেমের সন্ধানে চল মন।
বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ ॥

প্রেমে মত্ত আল্লা নবী, প্রেমেই কোরানের সার,
প্রেমের প্রচার কল্পে, সৃজিয়াছেন এ সংসার,
প্রেমের দীক্ষা নিয়ে এলেন, আম্বিয়া আউলিয়াগণ ॥

খোদার সংগে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও,
রুমী গুণদারে বলে মছনবী খুলিয়া চাও,
নবী বলেন অপ্রেমিকের, নাইরে ঈমান ধন ॥

শত বর্ষের খাঁটি এবাদত হতে, ভাল হয়,
প্রেমের বিধান মূলে, রুমের রসিক কয়,
আউলিয়ার সংশ্রবে যদি, বসতে পারে অল্পক্ষণ ॥

আউলিয়া নায়েবন্নবী, জাহেরা মৌলভী নয়,
তরিকতের পন্থী যারা, তাঁদের কাছে দীক্ষা লয়,
তাঁদের হাতে খোদার হাত, কোরানেরি সুবৰ্ণন ॥

গুরু ভজন সিদ্ধি সাধন, জীবনের কর্তব্য হয়,
ওয়াবতাগু ইলাহিল ওছিলার মর্ম্ম, জ্ঞানীগণে হেন লয়,
শয়তানের শিষ্য যারা, না ভজিল গুরু ধন ॥

এত সব যুক্তি পরে খোদা রছুল পেতে চাও,
অপ্রেমিক জাহেরা আলেমের কথা ছেড়ে দাও,
বড়পীরে কয় তাদের কথা গোমরাহীর মূল কারণ ॥

বিনা তরিকতে শরিয়তের কোন মূল্য নাই,
সত্য গুরু চিনি ধর, আল্লার আউলিয়া চাই,
করিম কয় জগৎ গুরু মাইজভাণ্ডারী মাওলা ধন ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

গউর নিতাই আইসে রে

  • Sub Title: দুখী-সুখী-পাপী-তাপী অন্ধ-আতুর সবে পাইল
শাহ আব্দুল করিম

তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি

  • Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
রাধারমণ দত্ত

বন্ধু নিদারুণ শ্যাম তোমারে

  • Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
হাসন রাজা

আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী

  • Sub Title: হাসন রাজার মনের সাধ সদাই তুরে দেখি
রাধারমণ দত্ত

বল গো বল গো সই কোন বা দেশে যাই

  • Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
মাইজভাণ্ডারী গান

ঠক এবাদত কর কিসের

  • Sub Title: ঠকে কি ঠকাইতে পারে মহা প্রভু নিরঞ্জন
আর তো দেরী নাই গো সখী
আর তো দেরী নাই গো সখী

আর তো দেরী নাই গো সখী

  • Sub Title: বিদায় দাও গো প্ৰাণবন্ধুয়া রাই
রাধারমণ দত্ত

এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো

  • Sub Title: কে আনিল নদীয়া নগর ধু
রাধারমণ দত্ত

গৌর আমার কাচা সুনা

  • Sub Title: ওরূপে যাইগো মরি বলিহারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন