“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই

বাবাধন বল কোথায় যাই, বাবাধন বল কোথায় যাই।
এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই ॥

তোমার কর্ম্ম তুমি কর আমাকে টানিয়ে মার।
আত্মীয় মায়া ফাঁসি, গলেতে লাগাই ॥

আত্মীয় স্বজন যত, নিজের স্বার্থে সবাই রত।
দয়া মায়া কথার কথা মূলে কিছু নাই ॥

স্ত্রী পুত্র জ্ঞাতি গুষ্টি, এ’সব তোমার সৃষ্টি।
তাদের জন্য আমি কেন, দু’কুল ডুবাই ॥

ফাঁক তালে দুনিয়া চলে, ফাকে ফাঁসি দিয়ে গলে।
মানবিরে মারছ ভূতের বেগার খাটাই ॥

জাহেরা এলমের ফাঁকে, পর্দ্দা পল তাদের আঁখে।
তোমার পথে বাধা ধরে, ফেরাউনের ভাই ॥

মছনবী গাহিয়ে তারা ওয়াজ করে বেহায়ারা।
মছনবীর মর্ম্ম কিছু তাদের মনে নাই ॥

কলেমা নামায রোজা স্বর্গে যাওয়ার পন্থ সোজা ।
স্বর্গেতে কি করব যদি, তোমাকে না পাই ॥

সংসারে রমণীর খেলা, স্বর্গেও রমণীর মেলা।
নারী-রূপে তারি রূপ, দিয়াছে ভাসাই ॥

সে পবিত্র নারীর পানে, চাইলে গুনা কোন বিধানে।
কি রহস্য তাতে, কেনে বুঝি বা বুঝাই ॥

ভাল মন্দ তোমার খুশি, করিমরে করছ দোষী।
যে করিবে কর তুমি, জগতের গোঁসাই ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দুখ কইয়ো গো

  • Sub Title: চান্দ-মন্দিরে নিরলে নিয়া
রাধারমণ দত্ত

অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে

  • Sub Title: এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে
হাসন রাজা

আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো

  • Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
মা জননী

মা জননী

  • Sub Title: দুঃখী হওয়া তার সাজেনা
রাধারমণ দত্ত

জানিয়া পার কর

  • Sub Title: দয়াল গুরুজী-
রাধারমণ দত্ত

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

  • Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
দুর্বিন শাহ

ও শ্যামগৃহে কি আর যাবে না

  • Sub Title: প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না
রাধারমণ দত্ত

ভব সিন্ধু পার হবে যদি মন আয়

  • Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
রাধারমণ দত্ত

রাধার দুঃখে জনম গেল গো

  • Sub Title: কাজ কি জীবনে আমার
রাধারমণ দত্ত

শুনহে মনভাই তুই বড় গোয়ার

  • Sub Title: অমৃত ছাড়িয়া বিষ কররে আহার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন