“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
সখি কওনও না যায়।।

আমার কুঞ্জে আসবে বলে গো আমি আছি তার আশায়
পুষ্পচন্দন ছিটাই কত ফুলের বিছানায় গো।।

আসবে বলে আশা দিয়া গো বন্ধে আমারে কাঁদায়
না জানি কার কুঞ্জে থেকে কার আশা পুরায় গো।।

দারুণ বসন্তকালে গো আমি মরি প্রেমজ্বালায়
কোকিলার কুহু রবে পোড়া প্রাণ পুড়ায় গো।।

বাউল আবদুল করিম বলে গো আমি হইলাম নিরুপায়
দেশান্তরী করবে মোরে প্রাণের বন্ধুয়ায় গো।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

ও রূপসী লো, তর রূপে মোরে করিল ফানা

  • Sub Title: নাচিয়ে নাচিয়ে হাসন রাজায় গাইতে আছে গানা
কবিয়াল রমেশ শীল

তোরা দিন থাকিতে চিনিয়া লওরে

  • Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে
কবিয়াল রমেশ শীল

কর বা না কর সাধন

  • Sub Title: গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে
রাধারমণ দত্ত

নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো

  • Sub Title: নিরুপম রূপমাধুরী পীত বসনে
ও ত ফিরিল না

ও ত ফিরিল না

  • Sub Title: প্রভু ধর ধর আন তব পানে টানি!
দুর্বিন শাহ

এ বিশ্ববাগানে দেখিতেছ যদি

  • Sub Title: রহিয়াছ কেন গোপনে
মাইজভাণ্ডারী গান

হৃদ বাগানে লাগছে আগুন

  • Sub Title: প্রেমের পবনে ভষ্ম আকাশে উড়ে নিল রে
রাধারমণ দত্ত

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

  • Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
মাইজভাণ্ডারী গান

প্রেম রেলে চড়তে যদি

  • Sub Title: জেগে উঠে দ্রুত চল, টিকেট নেওয়ার বেল পড়েছে
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে

  • Sub Title: কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে
কবিয়াল রমেশ শীল

দেখতে যারে আকুল হয়ে

  • Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
নিশি নিঝুম ঘুম নাহি আসে

নিশি নিঝুম ঘুম নাহি আসে

  • Sub Title: হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন