“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: রাজত্ব বিহীনে মহারাজ পূজ্যমান

শূন্যপুরে ছিল মম উৎপন্নের স্থান।
রাজত্ব বিহীনে মহারাজ পূজ্যমান।।
একাময় মাত্র মম না ছিল দোসর।

পাত্র মিত্র না আছিল নহে সহচর।।
না আছিল রূপ গুণ না আছিল নাম।
সর্বদা বিশ্রাম ছিল না আছিল ঠাম।।
দুঃখ সুখ না আছিল নহে জয় ক্ষয়।
না আছিল কার আশা না আছিল ভয়।।
ক্রমে ক্রমে বিশ্রামি বিশ্রামি ছয় দিনে।
শুভ জ্ঞান লাভ জন্য এনু এই স্থানে।।
প্রথমাপ রূপমদে হৈয়ে উৎসব।
ধারিনু আপন নাম প্রেমের আর্ণব।।
দ্বিতীয় দিনেতে করি গুণ নিরক্ষণ।
রাখিনু আপন নাম গুণ মহাজন।।
তৃতীয়েতে করি সেই গুণাদি বিচার।
রাখিনু নিজের নাম মহা গুণধার।।
চতুর্থে সেগুণ বলে হইয়ে জীবন।
প্রকাশিনু স্বীয় নাম জীবন ভুবন।।
পঞ্চমেতে ধারি আপে বিবিধ আঁকার।
ভবের সাগর নাম করিনু প্রচার।।
ষষ্ঠমেতে হই আপে সর্বকার মোট।
স্বীয় নাম প্রকাশিনু নর ছবি কোট।।
হেরিতে আপন আপে হৈল মন খেদ।
নিরক্ষিয়ে নিজ রূপে হৈয়াছি বিচ্ছেদ।।
বিরহ বিষম জ্বালা আহা কি কঠিন।
স্বাধীনতা হারাইয়া হৈয়াছি অধিন।।
ছয় ছিদ্র বক্ষ যদি পাই বাঁশি প্রায়।
তবে বুঝাইতে পারি বিরহ কি দায়।।
আপন হারাই আপে হইনু উদাস।
এ বিরহ রোগে কত কৈরাছে বিনাশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া

  • Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
কবিয়াল রমেশ শীল

দিন থাকিতে গুরু বলে ডাক

  • Sub Title: গুরু চরণ ধূলা অঙ্গে মাখ
মাইজভাণ্ডারী গান

বাগে আদম কেয়া করোঁ

  • Sub Title: মঁইত না যাওঁগা কহি প্রেম অসি গলে পৈলে
দুর্বিন শাহ

হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত

  • Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
রাধারমণ দত্ত

আমার মন মজিল গো সই কাল চরণে

  • Sub Title: আর নীলাম্বরী পীতধড়া হাতে বাঁশি মাথে চূড়া
মাইজভাণ্ডারী গান

সখিরে কত সইব

  • Sub Title: দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা
রাধারমণ দত্ত

কে বলে পিরিতি ভালা গো সজনী

  • Sub Title: কে বলে পিরিতি ভালা
রাধারমণ দত্ত

গৌররূপ হেরিলাম গো সুরধনীর তীরে

  • Sub Title: গৌর উদয় হইল উদয় হইল গো
রাধারমণ দত্ত

প্ৰাণ সখী গো- অন্তিমকালের উপায় দেখিনা

  • Sub Title: বেপার করিতে আইলাম একে দ্বিগুণ দুনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন