এই অকূলে আকুল না হলে কি কূল পায়।
অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়।।অকূল নদী পার করিতে এল বাবা ভাণ্ডারী,
অকূলে কূল দিতে নাইরে এমন দয়াল কাণ্ডারী,
অকূলে প্রাণে নিশীদিনে ডাকে তারে সর্বদায়।।এ ভব সাগরে দেখি মহা বিপদ সঙ্কুল,
হাঙ্গর কুম্ভীর রুপে আছে কাম ক্রোধ রিপু কুল,
ভাণ্ডারী হলে অনুকূল অকূলে কূল তাঁর কৃপায়।।রমেশ বলে কূল পাইতে বুঝি আমার ভাগ্যে নাই,
অকূলে কূল কিসে পাব আকুল হতে পারি নাই,
কেবল বাবাজানের দিয়ে দোয়াই বসে আছি তার আশায়।।
এই অকূলে আকুল না হলে
- Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 123
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার শ্যামের বাঁশি রায়
- Sub Title: মন প্রাণ হৈরে গেল করি কি উপায়
নাগর জিজ্ঞাসি তোমারে
- Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
ও প্ৰাণ সখীগো নিশিগত প্ৰাণনাথ আইল না
- Sub Title: এগো আইল না গো চিকন কালা আশা পূর্ণ হইল না
এমন মধুর নামে রতি না জন্মিল রে
- Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
মুহাম্মদ কাণ্ডারী মেরে
- Sub Title: ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মেঁ লাগাইয়া
হাসন রাজা হইয়াছে বাউলা
- Sub Title: মাবুদ আল্লার লাগি হাসন রাজা যে আউলা
কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে
- Sub Title: বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে
এতে আমার কাজ কি বল
- Sub Title: জীবন মরণ শয়ন ভোজন সব তো মারি হাতের কল
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
দিন কাটালাম তোমারে ভাবিয়া
- Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
জ্বলিয়ে বিরহ জ্বালা
- Sub Title: ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল
বাংলা
English