ব্রজের কথা স্মরণ হইল
উদ্ধব সখা, ব্রজে চলো
ব্রজেশ্বরী, রাইকিশোরী
বাঁচে কি প্রাণ মরিল।।উদ্ধব রে-
বহুদিন হয় ব্রজ ছাড়া
আসিয়া সাধের মথুরা
ব্রজের জানি কী দশা ঘটিল
কৃষ্ণহারা হইয়া রাধে
উন্মাদিনী প্রায় সাজিল।।উদ্ধব রে-
বিরজার কুঞ্জ দ্বারে
শাপিলে শ্রী রাধারে
শ্ৰীধামে তাই অভিশাপ যে দিলো
ভক্তের বাঞ্ছ পুরাইতে
রাধার কান্দন সার হইল।।উদ্ধব রে-
বান্ধা রাধার প্রেমঋণে
সেই ঋণ শুধি কেমনে
সে জন্য প্রাণ কাঁদিতে লাগিল
যা হবার তা ভাগ্যফলে
দুর্বিন শাহ কয় যাওয়া ভালো।।
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 170
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায়
- Sub Title: গুরু ধরি তত্ত্ব করি, জেনে আয়রে জেনে আয়
আমি কি করি উপায় গো সখী শ্যামরায়
- Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় চি
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী
- Sub Title: বেছিনে আগুন জ্বালাইল
তোরা বলে দেগো প্রাণ সখি
- Sub Title: আমার কুলমান সকলি গেল, জীবন যাবার নাই আর বাকি
চল গো প্রেম সাধুগণ
- Sub Title: প্রেম হাট বসাইয়াছে মাইজভাণ্ডার মাঝার
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
- Sub Title: বাঁশিরে ডাকে কমলিনী রাই ধু
না জানি কি গুণ আছে
- Sub Title: যত দেখি তত সাধ দেখিতে আবার
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
ও আর পাসর মা যায় গো তারে
- Sub Title: পাসর না যায়-
বাংলা
English