“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার

বন্ধুগণ মাইজভাণ্ডার প্রেমের দরবার।
প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার।

প্রেমের দরবারে মেলা মিলে আশ্বিনের সাতাশ তারিখ,
মাঘের দশ বাইশে চৈত্র মিলন কেন্দ্র আছে ঠিক,
জীন পরি ফেরেস্তা আসে মানুষ বেশে বেশুমার।

পীর বুজর্গ কত আসে চিনিবারে সাধ্য নাই,
আমার কথা বিশ্বাস নয়ত দেখনা দরবারে যাই,
মুশকিলেতে আসান পাবে দয়া করবে পরোয়ার।

অলিউল্লার দরবার আর খোদার দরবার এক সমান,
মাওলানা রূমী সাহেবে দিয়াছে তাহার প্রমাণ,
আখেরি জামানার গাউছ এসেছে ভাই মাইজভাণ্ডার।

রমেশ বলে ভাল মন্দ আমিও দরবারে যাই,
মাওলা ধনে চায়না ফিরি আমার মোটে ভক্তি নাই,
পাপীরে করেনা ঘৃণা এই ভরসা করি সার।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ভাইরে উলটা বাতাস এসেছে

  • Sub Title: আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও
দুর্বিন শাহ

বন্ধু রে, আমারে ভুলিয়া

  • Sub Title: গেলে পাশরিয়া
কবিয়াল রমেশ শীল

বাজল আমার হৃদয় বীণা

  • Sub Title: তিনতারে এক শব্দ করে গাউছুল মাইজভাণ্ডার
রাধারমণ দত্ত

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
রাধারমণ দত্ত

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

  • Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
রাধারমণ দত্ত

বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া

  • Sub Title: ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
রাধারমণ দত্ত

আমি ডাকি কাতরে প্রাণ

  • Sub Title: আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে
মাইজভাণ্ডারী গান

আমি সেই স্বর্গবাসী

  • Sub Title: হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই
মাইজভাণ্ডারী গান

সতত অধীন রঙ্গে

  • Sub Title: প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন
রাধারমণ দত্ত

প্ৰেম পবন লাগলো যাহার গায়

  • Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
কবিয়াল রমেশ শীল

নহিলে কষ্ট পাবি বহুতর

  • Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
দুর্বিন শাহ

প্রেমজ্বালা সহিব কতদিন

  • Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন