“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: রঙ্গ ঢঙ্গ কর তুমি যা ইচ্ছা হয় মন

ওমা কালী, কালী গো, এতনি ভঙ্গিমা জান
রঙ্গ ঢঙ্গ কর তুমি যা ইচ্ছা হয় মন ॥

মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোদ্ধ হইলে রণ
কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান ।

আদ্যা শক্তি হইয়া মাগো, পুত্রে লইলায় বর
শতবার মারিয়া মাগো, কর পুত্রের ঘর ॥

কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী
জ্ঞান চক্ষে চাইয়া দেখি, মা মোর পরাণী ।

কালীরূপ ধরিয়া মাগো, অসুর কইলায় নাশ
রামরূপে রাক্ষসগণ করিলায় বিনাশ ॥

তুমি বাড়ি, তুমি ঘর মা, তুমিই সংসার
তুমি বিনে অন্য জনা কেহই নাই যে আর ।

নানা সময় নানারূপে, অবতার হইয়া
ভক্ত বাঞ্ছা পূর্ণ কর দুষ্টকে মারিয়া ॥

হাসন রাজা কালীভক্ত, কালী পদ সার
কে বুঝিতে পারে মায়ের, অন্তরের ব্যাপার ॥

সুর সংগ্রহ: (সামারীন দেওয়ান ও রাখাল চক্রবর্তী)

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

কী সুখ পাইলে আমারে ভুলিয়া

  • Sub Title: বন্ধু বিনোদিয়া
রাধারমণ দত্ত

আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া

  • Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
শাহ আব্দুল করিম

কেবা শত্রু কেবা মিত্র

  • Sub Title: বুঝে উঠা দায়
রাধারমণ দত্ত

সজনী পিরিত কি ধন চিনিলায় না

  • Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
রাধারমণ দত্ত

পতিত পাবন নাম শুনিয়া

  • Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
শাহ আব্দুল করিম

সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে

  • Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
কবিয়াল রমেশ শীল

বাজিছে রণ ভেরী

  • Sub Title: আর কেন ঘুমে অচেতন
মাইজভাণ্ডারী গান

হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী

  • Sub Title: স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী
মাইজভাণ্ডারী গান

মন প্রাণ আচম্বিতে লুটিয়া

  • Sub Title: মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন