“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে

ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে
দেখা দিয়া প্রাণ বাঁচাও রে,
না দেখিলে চান্দমুখ, আমার প্রাণ যায় ॥

সারা রাইত থাকি জাগিয়া, তোমার লাগিয়া
তুমি যে থাকো ভাগিয়া, ধরি কি মত করিয়া ॥

রাত্রি তো পোয়াইয়া যায়, বোলে কাক কোকিলায়
করি আমি হায় হায়, বন্ধু নাহি আয় রে ॥

কাকুতি মিনতি করি, তোমার চরণ ধরি
আর তোমার পায়ে পড়ি, বাঁচাও দেখা দিয়া রে ॥

হাসন রাজায় বলে সখা, তুমি যদি না দেও দেখা
আমার আর নাই রক্ষা, মরমু তুর লাগিয়া রে ॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি

  • Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
রাধারমণ দত্ত

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি

  • Sub Title: শুন বাঁশি মিনতি আমার
কবিয়াল রমেশ শীল

অখণ্ড মণ্ডলে আমি সর্ব স্থলে

  • Sub Title: মজিয়ে নাম রূপে অজ্ঞানের অন্ধকূপে, হাবু ডুবু খেতেছে ভ্রম দর্শনে
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন (মেঘের দোষ)

হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন (মেঘের দোষ)

  • Sub Title: পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন
হাসন রাজা

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে

  • Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
মাইজভাণ্ডারী গান

ফুলের মালা গলেরে ফুলের

  • Sub Title: ফুলরাজ এল আমার ফুলের মহলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন