“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে।
রঙে রঙে ঘর বানাইয়া, বসি ঘরে খেলে ॥

মাটি দিয়া ঘর বানাইয়া, চামড়ার দিছে ছানি।
পত্তন করিয়াছে ঘর মূলধন তার পানি ॥

আর মণির চেরাগ দিছে টুল্লির নিচে দিয়া।
সর্বকার্য করে সে যে, সেই রওসনী দেখিয়া ॥

কত কোঠা বানাইয়াছে, দেখতে মনোহর।
সারি সারি কোঠা সব দেখিতে সুন্দর ॥

কোঠার মাঝে প্যাদা পাইক আছে সারি সারি।
কোঠায় কোঠায় বসাইয়াছে কত যে প্রহরী ॥

মলকুতে, মেকাইল দিছে, ঘুসে আজরাইল।
নাছুতে ইছরাফিল খাঁড়া, মুখে জব্রাইল ॥

ঘরখানি বানাইয়া ঘরে বসিয়া রঙ্গ চায়।
ছায়টি রিপু দিছে ঘরে কেমনে খেইড় খেলায় ॥

হাসন রাজায় বলে আমার, বাড়ৈর হাতে তালা।
ঘরের মাঝে বসিয়া কত রঙ্গে করে খেলা ॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কালো মেঘ জমেছে আকাশে

কালো মেঘ জমেছে আকাশে

  • Sub Title: এখনই অঝরে বৃষ্টি ঝরবে
রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
রাধারমণ দত্ত

কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি

  • Sub Title: বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি
দুর্বিন শাহ

প্রেমজ্বালা সহিব কতদিন

  • Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা
মাইজভাণ্ডারী গান

আশা গরি আছি বই

  • Sub Title: মরিত পাইরগ্যমনি আল্লা মাইজভাণ্ডারী হই
মাইজভাণ্ডারী গান

আপনা প্রেমে আপে মজি

  • Sub Title: আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো

  • Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
রাধারমণ দত্ত

হরির নাম লও রে মন

  • Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
কার পায়ে নুপূর বাজে

কার পায়ে নুপূর বাজে

  • Sub Title: কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতি ক্ষণে
মাইজভাণ্ডারী গান

তুজে নাজুকে আজলনে

  • Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
মাইজভাণ্ডারী গান

সংবাদখান লই যারে মোর

  • Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন