মোরা সত্যের ‘পরে মন আজি করিব সমর্পণ।
জয় জয় সত্যের জয়।
মোরা বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।জয় জয় সত্যের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।
জয় জয় সত্যের জয়।
মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান।
জয় জয় মঙ্গলময়।মোরা লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
জয় জয় মঙ্গলময়।
যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু অশুভবাক্য নয়।
জয় জয় মঙ্গলময়সেই অভয় ব্রহ্মনাম আজি মোরা সবে লইলাম-
যিনি সকল ভয়ের ভয়।
মোরা করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম।
জয় জয় ব্রহ্মের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
জয় জয় ব্রহ্মের জয়।মোরা আনন্দ-মাঝে মন আজি করিব বিসর্জন।
জয় জয় আনন্দময়।
সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।
জয় জয় আনন্দময়।
আনন্দ চিত্ত-মাঝে আনন্দ সর্বকাজে,
আনন্দ সর্বকালে দুঃখে বিপদজালে,
আনন্দ সর্বলোকে মৃত্যুবিরহে শোকে-
জয় জয় আনন্দময়।।
মোরা সত্যের ‘পরে মন আজি করিব সমর্পণ
- Sub Title: জয় জয় সত্যের জয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আপনি অবশ হলি, তবে
- Sub Title: উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে
কী করিব বলে, সখা, তোমার লাগিয়া
- Sub Title: কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
- Sub Title: নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
দিনের বিচার করো
- Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে
- Sub Title: তোর একটুখানির আপনাকে
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
- Sub Title: অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
- Sub Title: ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
- Sub Title: নিদ্রাবিহীন গগনতলে
সব দিবি কে, সব দিবি পায়
- Sub Title: ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’
ওলো শেফালি, ওলো শেফালি
- Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
বাংলা
English