আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে,
তোর একটুখানির আপনাকে।
তুই ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে।।কোন্ হঠাৎ হাওয়ার ঢেউ উঠে
তোর ঘরের আগল যায় টুটে,
ওরে সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে-
তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে।।
নানান গোলে তুফান তোলে চার দিকে-
তুই বুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে।
তোর আপন বুকের মাঝখানে
কী যে বাজায় কে যে সেই জানে-
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে-
তোর আপন বুকের সেই ডাকে।।
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে
- Sub Title: তোর একটুখানির আপনাকে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 165
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
- Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান
পাখি, তোর সুর ভুলিস নে
- Sub Title: আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
- Sub Title: শিখাও প্রেমের শিক্ষা কোথা যাবে আর
আমি একলা চলেছি এ ভবে
- Sub Title: আমায় পথের সন্ধান কে কবে
ওঠো রে মলিনমুখ, চলো এইবার
- Sub Title: এসো রে তৃষিত-বুক রাখো হাহাকার
আজি রাজ-আসনে তোমারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
দেখ চেয়ে দেখ, তোরা জগতের উৎসব
- Sub Title: শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব
আমাদের ভয় কাহারে
- Sub Title: বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে
আজু সখি মুহু মুহু
- Sub Title: গাহে পিক কুহু কুহু
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো
- Sub Title: ঘাটেই বসে কাটাই বেলা আর কিছু তো চাই নি গো
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
বাংলা
English