আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা-
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা।।
এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরিপর্বতে-
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।।
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে-
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।।
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
- Sub Title: নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 169
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
তারে দেহে গো আনি
- Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
তুমি আছ কোন্ পাড়া? তোমার পাই নে যে সাড়া
- Sub Title: পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া
শেষ ফলনের ফসল এবার
- Sub Title: কেটে লও বাঁধো আঁটি
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
- Sub Title: কোন্খানে আজ পাই
ওগো জলের রানী
- Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী
- Sub Title: কখন্ আমার খুলবে দুয়ার- নাইকো দেরি নাইকো দেরি
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
- Sub Title: তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না
কো তুঁহু বোলবি মোয়
- Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন
এসো হে গৃহদেবতা
- Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
ওকি সখা, মুছ আঁখি। আমার তরেও কাঁদিবে কি
- Sub Title: কে আমি বা! আমি অভাগিনী- আমি মরি তাহে দুখ কিবা
বাংলা
English