“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
  • Sub Title: নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥

কিশোর রাখাল-বেশে মেষ-চারণে যায় নবী
নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে

তাঁর রূপ-লাবণীর ঢলে মরুভূমি গেল ভেসে॥

তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি’
বিশ্বের শাহানশাহ্ আজ মাখে গোঠের ধূলি,
তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
তাঁর ছায়া ক’রে চলে আকাশে মেঘ-এসে॥

কিশোর নবী গোঠে চলে
তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর, মোম হয়ে যায় গ’লে
তসলিম জানায় পাহাড় চরণে ঝুঁকে তাঁহার।
নারাঙী, আঙুর, খর্জুর, পায়ে নজরানা দেয় হেসে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শাওন আসিল ফিরে
শাওন আসিল ফিরে

শাওন আসিল ফিরে

  • Sub Title: বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

  • Sub Title: জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন