“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী
অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী
  • Sub Title: নিভিয়া গেল চাঁদের মুখের হাসি

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী।
নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।।
শোকের বাদল আছড়ে পড়ে

কাঁদছে মরুর বুকের ‘পরে,
ব্যথার তুফানে আরব গেল ভাসি।।

গোলাব-বাগে গুল নাহি আজ
কাঁদিছে বুলবুলি।
ছাইল আকাশ অন্ধকারে
মরু সাহারার ধূলি।

তরুলতা বনের পাখি
কোথায় হোসেন? কইছে ডাকি,
পড়ছে ঝরে তারার রাশি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ও তুই উলটো বুঝলি রাম
ও তুই উলটো বুঝলি রাম

ও তুই উলটো বুঝলি রাম

  • Sub Title: আমি আম চাহিতে জাম দিলে আর জাম চাহিতে কি-না আম॥
রঙ্গিলা আপনি রাধা
রঙ্গিলা আপনি রাধা

রঙ্গিলা আপনি রাধা

  • Sub Title: (হরি) তারে হোরির রঙ দিও না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন