হে অশান্তি মোর এস এস!
(তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে,
বৈরাগিনী বেশে এসেছি বাহির পথে।।কুণ্ঠা ভুলায়ে দাও, খোলো গুন্ঠন,
দস্যু-সম মোরে করো লুন্ঠন,
তৃণ-সম মোরে ভাসাইয়া লয়ে যাও
কূল-ভাঙা বিপুল বন্যা-স্রোতে।।নদী যেমন করে টানে পারাবার,
তেমনি মরণ-টানে আমারে টানো, হে বন্ধু আমার!প্রলয়-মেঘের বুকে বিজলি-সম
তোমারে জড়ায়ে রব হে প্রিয়তম!
হবে শুভদৃষ্টি তোমায় আমায়
মরণ-হানা অশনির আলোতে।।
হে অশান্তি মোর এস এস
- Sub Title: (তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 164
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
- Sub Title: গাইতে এলে গান
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
ওরে ও নতুন ঈদের চাঁদ
- Sub Title: তোমার হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ
ললাটে মোর তিলক এঁকো মুছে বঁধুর চরণ ধূলি
- Sub Title: আঁখিতে মোর কাজল মেখো ঘন শ্যামের বরণগুলি॥
মোরে ভালবাসায় ভুলিয়ো না
- Sub Title: পাওয়ার আশায় ভুলিয়ো
বিদায় সন্ধ্যা আসিল ওই
- Sub Title: হে প্রিয় আমার যাত্রা–পথ অশ্রু–পিছল ক’রোনা আর॥
খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- Sub Title: চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়
হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
- Sub Title: তুমি শুনিতে কি পাও?
কোকিল সাধিলি কি বাদ
- Sub Title: নিশি অবসান হল
রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- Sub Title: পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
বাংলা
English