দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
চাঁদের সাথে।
(শ্যাম) পল্লব-কোলে যেন দোলে রাধালতার দোলনাতে।।
(যেন) দেব-কুমারীর শুভ্র হাসি
ফুল হয়ে দোলে ধরায় আসি,
আরতির মৃদু জ্যোতি প্রদীপ-কলি-
দোলে যেন দেউল-আঙিনাতে।।বন-দেবীর ও কি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে।
রাতের সলাজ আঁখি-তারা যেন তিমির আঁচলে।
ও যেন মুঠি-ভরা চন্দন-গন্ধ
দোলে রে গোপিনীর গোপন আনন্দ,
ও কি রে চুরি-করা শ্যামের নূপুর
চন্দ্রা-যামিনীর মোহন হাতে।।
দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
- Sub Title: চাঁদের সাথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 169
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কোন্ মাটিতে আমার কায়া
- Sub Title: সৃজিলে হায় প্রভু মোর
নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা
- Sub Title: মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা॥
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে
- Sub Title: সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না
কও কথা কও কথা, কথা কও
- Sub Title: তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা॥
বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে
- Sub Title: দিনের চিতা জ্বলে অস্ত আকাশে
দূর প্রবাসে প্রাণ কাঁদে
- Sub Title: আজ শরতের ভোর হাওয়ায়
কে বলে গো তুমি আমার নাই
- Sub Title: তোমার গানে পরশ তব পাই॥
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
- Sub Title: হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
আমার মা ত্বং হি তারা
- Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা
বাংলা
English