ফিরে আয় ভাই গোঠে কানাই
আর কত কাল রবি মথুরায়।
তোর শ্যামলী ধবলী কাঁদে তৃণ ফেলি,বারে বারে পথে ফেরে চায়।।
রাখাল-সাথীরে ফেলি কোথা আজ
রাজ্য পেয়েছ, হে রাখাল-রাজ!
তোর ফেলে-যাওয়া বাঁশি
নিয়ে যারে আসি,
মোরা আঁখি-জলে ভাসি দেখে তায়।।তুই শিখী-পাখা ফেলে মুকুট মাথায়
দিয়েছিস নাকি, শুনে হাসি পায়!
তুই পীত-ধড়া ছেড়ে রাজ-বেশে ভাই
সেজেছিস নাকি, মোদের কানাই!
তুই অসি ফেলে নেচে আয় হেলে দুলে,
নূপুর পরিয়া রাঙা পায়।
ফিরে আয় ননী-চোর ব্রজের কিশোর
মা বলে ডাক যশোদায়।।
ফিরে আয় ভাই গোঠে কানাই
- Sub Title: আর কত কাল রবি মথুরায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তুমি যদি রাধা হতে শ্যাম
- Sub Title: আমারি মতন দিবস-নিশি
তোমার আঁখির কসম সাকি
- Sub Title: চাহি না মদ আঙুর পেষা
বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
- Sub Title: ফুটল কি বকুল
ওরে কে বলে আরবে নদী নাই
- Sub Title: যথা রহমতের ঢল বহে অবিরল
পথ-ভোলা কোন রাখাল ছেলে
- Sub Title: সে একলা বাটে শূন্য মাঠে
উতল হল শান্ত আকাশ তোমার কলগীতে
- Sub Title: তোমার কলগীতে
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
আ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে
- Sub Title: আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালী॥
মা এসেছে মা এসেছে
- Sub Title: উঠ্ল কলরোল
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
বাংলা
English