“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ্‌
বাসন্তী রং শাড়ি পরো খয়ের রঙের টিপ্‌
  • Sub Title: খয়ের রঙের টিপ

বাসন্তী রং শাড়ি পরো
খয়ের রঙের টিপ।
সাঁঝের বেলায় সাজবে যখন

জ্বালবে যখন দীপ।।

দুলিয়ে দিও দোলন-খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখলা করো কটি-তটে
শিউরে-ওঠা নীপ।।

কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্-অতসীর কাঁকন পরো, কনক-গাঁদার চুড়ি।

আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ পরে,
তুমি বাকি আধখানা চাঁদ
ধরার মণি-দীপ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জগতের নাথ, করো পার হে
জগতের নাথ, করো পার হে

জগতের নাথ, করো পার হে

  • Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী
ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী

ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী

  • Sub Title: মহাবীর ভীষ্ম গেছে দ্রোণ গেছে জানি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন