“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অসুর-বাড়ির ফেরত এ মা
অসুর-বাড়ির ফেরত এ মা
  • Sub Title: শ্বশুর-বাড়ির ফেরৎ নয়

অসুর-বাড়ির ফেরত এ মা,
শ্বশুর-বাড়ির ফেরৎ নয়।
দশভুজার করিস পূজা

ভুলরূপে সব জগৎময়।।

নয় গোরী নয় এ উমা
মেনকা যার খেতো চুমা
রুদ্রাণী এ, এযে ভূমা,
এক সাথে এ ভয় অভয়।।

অসুর দানব করল শাসন
এইরূপে মা বারে বারে,
রাবণ-বধের বর দিল মা
এইরূপে রাম-অবতারে।

দেব-সেনানী পুত্রে লয়ে মা
এই বেশে যান দিগ্বিজয়ে,
সেইরূপে মায়ের কররে পূজা
ভারতে ফের আসবে জয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়

ধীরে যায় ফিরে ফিরে চায়

  • Sub Title: চলে নব অভিসারে ভীরু কিশোরী
বেদিয়া বেদিনী ছুটে আয়
বেদিয়া বেদিনী ছুটে আয়

বেদিয়া বেদিনী ছুটে আয়

  • Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন