ললিতা সখি কই তোমারে
মন দিয়েছি যারে।
লোকে বলে বলুক মন্দলোকের কথায় যাবো না ফিরে।।
তোমরা সখি বুঝাও যতো
মন আমার পাগলের মতো
না দেখিলে তারে;
আমি ভুলিব মনে করি
অন্তর যে ভোলে না মোরে।।আমি যখন রাঁধতে বসি
কালা তখন বাজায় বাঁশী
নিকুঞ্জ কাননে;
আমার শ্বাশুরি ননদী ঘরে
কেমন করে যাই বাইরে।।ঐ কালা কী মন্ত্রে মন ভোলালো
এখন আমার ঘরে থাকা দায় হলো
বলো সখি কি করিরে;
লালন বলে তাইতে রাধা কুলশীলে
যাবে না ঘরে সে ফিরে।।
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 210
লালন গীতি এর নতুন প্রবন্ধ
বিষামৃত আছে রে মাখাজোখা
- Sub Title: কেউ জানেনা কেউ শোনেনা
পাবি রে মন স্বরূপের দ্বারে
- Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়
- Sub Title: ওরে তারে ধরতে বড় দেরী নয়
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
- Sub Title: হিন্দু মুসলমান দুইজন দুইভাগে
আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই
- Sub Title: ও মনেরে কি দিয়ে বুঝাই
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
- Sub Title: যার জন্য হয়েছি রে দণ্ডধারী
শুনি ঘাড়ের উপরে মানুষ
- Sub Title: মুর্শিদরূপে রয়েছে
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
- Sub Title: আগে বোঝো পরে মজা
কি বলিস গো তোরা আজ আমারে
- Sub Title: চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী
কোন সাধনে পাই গো তাঁরে
- Sub Title: আমার মন অহর্নিশি
আজ রোগ বাড়ালি কুপথ্য করে
- Sub Title: ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে
বাংলা
English