রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি।
পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি।।সিং দরজায় চৌকিদার একজন
অহর্নিশি থাকে সচেতন
কোন সময় কোন ভেলকি মেরে
চুরি করে কোন্ ঘড়ি।।ঘর বেড়িয়ে ষোলজন সিপাই
এক এক জনের বলের সীমা নাই
তারাও চোরের না পেলো টের
কার হাতে দিবে দড়ি।।সর্বস্ব ধন নিল চোরে
নেংটি ঝাড়া করলো আমারে
লালন বলে একই কালে
চোরের হলো কু-আড়ি।।
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
- Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 249
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মায়ার বশে কাঁদবি বসে আর কতোকাল
- Sub Title: ওরে মন তোর শিয়রেতে এলো মহাকাল
আমার আপন খবর নাহিরে
- Sub Title: কেবল বাউল নাম ধরি
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
জান গে যা গুরুর দ্বারে
- Sub Title: জ্ঞান উপাসনা
সে-ধন কি চাইলে মেলে
- Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
হীরা মানিক জহুরা কোটিময়
- Sub Title: সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
তারে কি আর ভুলতে পারি
- Sub Title: মন দিয়েছি যে চরণে
নাম পাড়ালাম রসিক ভেয়ে
- Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে
বারযোগে বারিতালা খেলছে খেলা মন-কমলে
- Sub Title: মনের খবর মন জানে না, এ বড় আজব কারখানা
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
বাংলা
English