“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অতীত বর্তমানে কি আর মিল আছে
অতীত বর্তমানে কি আর মিল আছে
  • Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে

অতীত বর্তমানে কি আর মিল আছে?
নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে।।

ভালোর যে আদর ছিল সেদিন কি আর আছে বলো
দুগ্ধ নয় মদ খাইয়া আনন্দে মানুষ নাচে
দেখি এই নতুন জামানায় দেশ পাগল সিগারেট গাঁজায়
বলে নারিকেলের হুক্কায় আমার দিন চলে গেছে।।

পুরুষ পাগল এই দুনিয়ায় কামিনী-কাঞ্চনের নেশায়
মেয়েরা স্বাধীনতা চায় যুগে সুযোগ দিয়াছে
এখন পত্র পত্রিকায় উলঙ্গ ছবি দেখা যায়
মন দিয়ে পড়ে ছেলেরায় পথ ভুলে কই যাইতেছে।।

ব্যবসায়ী যত জনা সত্য কথা বলতে চায় না
খাঁটি জিনিস পাওয়া যায় না ভেজাল মিশাইয়া বেচে
মজুতদারে মুচকি হাসে দেশ পেয়েছে সুদে-ঘুষে
উচিত কইলে পাবে দোষে বলব দুঃখ কার কাছে।।

মিথ্যা কথায় বাজায় ডঙ্কা রাক্ষস হয় গিয়ে লঙ্কা
রাজনীতি নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে
মনে মনে চিন্তা করি রাজনীতি নয় দোকানদারী
স্বার্থ নিয়া মারামারি- ধর্মাধর্ম সব গেছে।।

বাউল করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুনী
মনে মনে আমি গণি সরিষারে ভূতে পাইছে
কখন কী হয় না জানি ভাবি তাহা দিনরজনী
চৌদিকে অস্ত্রের ঝনঝনি শুনিয়া ভয় হইতেছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

খাজা তোমার নামের ধ্বনি

  • Sub Title: জগৎ জুড়ে শুনতে পাই
রাধারমণ দত্ত

মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না

  • Sub Title: দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না ধু
মাননীয় প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী

  • Sub Title: আমি- সাধারণ এক গায়ক, যন্ত্রী
রাধারমণ দত্ত

কেনে আইলাম জলে গো সই

  • Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
রাধারমণ দত্ত

বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া

  • Sub Title: ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
মাইজভাণ্ডারী গান

চরণে এসেছে পাগল

  • Sub Title: চরণে এসেছে পাগল
রাধারমণ দত্ত

বাঁশি কে বাজাইয়া যায়

  • Sub Title: এমন সুখের বাঁশিয়ে রাধারে জাগায়
কবিয়াল রমেশ শীল

হায়রে বন্ধুর প্রেম জ্বালা ঘুম

  • Sub Title: ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা
শাহ আব্দুল করিম

দারুণ দুর্ভিক্ষের আগুন

  • Sub Title: লাগলো কলিজায় রে
কবিয়াল রমেশ শীল

বন্ধু কোথায় রইলে ও আমারে

  • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
রাধারমণ দত্ত

চাতক রইলো মেঘের আশে

  • Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
মাইজভাণ্ডারী গান

সখিরে কত সইব

  • Sub Title: দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন