“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: হলেম ভিখারি

পিরিতে করিল দেশান্তরী
হলেম ভিখারি
মান কুলমান ত্যাজ্য করে
ঘুরি কত দ্বারে দ্বারে
কলঙ্ক হইয়াছে জগৎ জুড়ি।।

বুঝি আমার কর্মদোষে
মজিয়া প্রেম-উল্লাসে
নতুন বয়সে গলে দিলাম দড়ি
আষাঢ় মাসে মদনজ্বালা
সহিতে নারি অবলা
প্রাণের কালা কেন গেল ছাড়ি।।

শোনো বলি গো প্রাণ ললিতে
আমার লেখা নিয়া হাতে
যাও না চলি ওই মথুরাপুরী
আমার লেখা হাতে দিয়া
কইও তারে বুঝাইয়া
প্রেমজ্বালাতে মরিল কিশোরী।।

বন্ধু না দেশে আসিলে
তোরা সব সখি মিলে
এ দুঃখিনীর গলে দিও ছুরি
নইলে যমুনায় ফেলো
জিয়ন হতে মরণ ভালো
এ দুর্বিন শাহ যাবে নিজ বাড়ি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

কৃপাসিন্ধু দীনবন্ধু

  • Sub Title: নামটি তোমার সংসারে
রাধারমণ দত্ত

চাতক রইলো মেঘের আশে

  • Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
রাধারমণ দত্ত

কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো

  • Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
মাইজভাণ্ডারী গান

যে অবধি হৃদে প্রিয়ে

  • Sub Title: যে দিকে ফিরাই আঁখি পাই দরশন
রাধারমণ দত্ত

বন্ধু আমার হৃদয় রতন

  • Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
আর কতদিন ভবে থাকিব মা

আর কতদিন ভবে থাকিব মা

  • Sub Title: পথ চেয়ে কত ডাকিব মা ?
হাসন রাজা

কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে

  • Sub Title: অন্তরে বাহিরে জ্বলে কলে কলে কলে
তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে

তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে

  • Sub Title: তুই মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে
কবিয়াল রমেশ শীল

দেখতে যারে আকুল হয়ে

  • Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
মাইজভাণ্ডারী গান

হায় একি মোর দুঃখ ঘোরতর

  • Sub Title: ঘটিল বিষম দায়
রাধারমণ দত্ত

দূতী কইও গো বন্ধু রে

  • Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
শাহ আব্দুল করিম

মশারি নাই সুযোগ পাইল

  • Sub Title: নিদারুণ মশায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন