বলো নামের শেষে পদবিটা এই যুগে আর কী দরকার
যুক্তি নাই এই উপাধি এখন টানার
ছিলো প্রাচীনকালে প্রয়োজন খেতাব শুনে পেশা জানার।হলো কীর্তন করে কীর্তনীয়া ঘর বানাইয়া ঘরামী
গাইন আর বাইন তারাই যারা গান বাজনায় ছিলো নামী
হলো মোড়ল থেকে মণ্ডল টাইটেল টিকা দিয়ে টিকাদার।যুক্তি নাই এই পদবি এখন টানার।।
প্রচুর ভূমির মালিক যারা তারাইতো ভূঁইয়া-ভৌমিক
বৈরাগ্য থেকে বৈরাগী মল্লযোদ্ধারা মল্লিক
ছিলো কাঠের কাজে বাড়ৈ টাইটেল তালুক থেকে তালুকদার
যুক্তি নাই এই পদবি এখন টানার।।বাদশাহের রাজস্ব হিসাব রাখতো যে সে মজুমদার
রাজস্ব আদায়কারীদের উপাধি ছিলো সরকার
পেলো পাইকের নেতা সর্দার টাইটেল ঢালী আখ্যা ঢাল যোদ্ধার।যুক্তি নাই এই পদবি এখন টানার।।
শিবের গাজন গেয়ে বালা আনুগত্য থেকে দাস
রাজার বিশ্বাসী প্রজারা পেয়েছে টাইটেল বিশ্বাস
যারা শান্তিরক্ষক কর্মচারী তারাইতো ছিলো শিকদার।যুক্তি নাই এই পদবি এখন টানার।।
ছিলো চৌধুরী আর রায় উপাধি যারা রাজা জমিদার
\’হাওলা\’ মানে তত্ত্বাবধান সেইসূত্রে হলো হালদার
যে আয়ুর্বেদীয় চিকিৎসক বৈদ্য টাইটেল ছিলো তার।যুক্তি নাই এই পদবি এখন টানার।।
জাগে পদবিতে হীনতা আর কারও অহঙ্কার
তাই আইন করে এ পদবিকে তুলে দেওয়া খুব দরকার
নকুল কয় পাক্ যোগ্য সম্মান- গুণ যোগ্যতা যেটুক যার।যুক্তি নাই এই পদবি এখন টানার।।
বলো নামের শেষে পদবিটা
- Sub Title: যুক্তি নাই এই উপাধি এখন টানার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 68
বাউল গান এর নতুন প্রবন্ধ
দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে
- Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
আজ কেন প্ৰাণ কেন্দে কেন্দে উঠেরে ভাই
- Sub Title: আমি যার লাগি দেশান্তরী কোথায় গেলে তারে পাই
আর কি আশা পুরিবে আমার
- Sub Title: দারুণ বিধি হইল বাদি
তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে
- Sub Title: তুই মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে
সোনার মানুষ বলি তারে
- Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
- Sub Title: তুমি আমারে করবায় নাকি
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
- Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
ছোট ছোট দুটো পা ছোট দুই হাত
- Sub Title: দু\’টাকায় খেটে খায় ভোর থেকে রাত
শ্যাম রাজ পন্থের মাঝে
- Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী
- Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
আদম্ জাতি হাম
- Sub Title: হাতুঁছে আপনে হামকো বানায়া
বাংলা
English