“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: সুখের যামিনী যায়

শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
সুখের যামিনী যায়
বিশাখা আনিতে গেল প্ৰাণনাথে

কেননা আনিল তায়।।
নিশিগত প্ৰায় ডাকে কোকিলায়
শুনে কি শুননা তায়
আসিবে বলিয়ে গেল গো চলিয়ে
পিপাসে পরান যায়।।
আগে না জানিয়ে পাছে না জানিয়ে
পিরিতি দিয়েছি দায়
কালার পিরিতি নিল কুল জাতি
গৃহে থাকা হল দায়।।
অন্তরে প্রবেশি করেছে উদাসী
বাঁচি কিনা বাঁচি তায়
টানিলে দ্বিগুণ করে গো বেদন
ছিঁড়িলে ছিঁড়া না যায়।।
করা গো মন্ত্রণা না সহে যন্ত্রণা
জীবনসংশয় প্ৰায়
প্ৰাণনাথ বিনে জীব কি পরাণে
শ্ৰী রাধারমণে গায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

না জাগিলে সব ভারত-ললনা

না জাগিলে সব ভারত-ললনা

  • Sub Title: এ ভারত আর জাগে না জাগে না
কবিয়াল রমেশ শীল

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন

  • Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
রাধারমণ দত্ত

আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া

  • Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
কবিয়াল রমেশ শীল

চল চল চলরে যাই

  • Sub Title: প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
শাহ আব্দুল করিম

মশারি নাই সুযোগ পাইল

  • Sub Title: নিদারুণ মশায়
রাধারমণ দত্ত

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

  • Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব

  • Sub Title: তোমারি রসাল নন্দনে
মাইজভাণ্ডারী গান

ছভি আকারে তুমি হো

  • Sub Title: তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী
হাসন রাজা

আমি বারে বারে ভক্তি করি তার

  • Sub Title: সে আমার প্রাণ বন্ধু হে হায়রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন