পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায়
বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়।।
বন্ধু আমার হংস রূপে জলেতে ভাসিয়া যায়আলগা থাকি কাল নাগে ছুব মারিল রাঙা পায়।।
সর্পের বিষ ঝারিতে লামে প্রেমের বিষে উজান ব্যায়
উজা বৈদ্যের নাইরে সাধ্য ঝারিয়া সে বিষ লামায়।।
এক উঝায় লাড়েচাড়ে আর উঝায় চায়
ঝারিতে না লামে বিষ ফিরিয়া উজান বায়।।
ভাইবে রাধারমণ বলে এখন আমার কি উপায়
বিষে অঙ্গ ঝরঝর প্রাণ রাখা হইল দায়।।
পিরিতে মজাইল মোরে বন্ধু
- Sub Title: বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 179
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রিয়া কোথা চলে যেওনা
- Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
আমি মাওলার আশায় দিন কাটাই
- Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই
ইলিশামাছ কি বিলে থাকে
- Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
মন রসিক নাইয়া
- Sub Title: কার আশাতে বসি রলি নৌকা না ছাড়িয়া
নহিলে কষ্ট পাবি বহুতর
- Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
আমি দেইখে আইলাম তারে গো
- Sub Title: জলের ঘাটে নবীন শ্যামরায়
কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
- Sub Title: দীন নাম অধম তারণ
যে দিকে দেখিবা দেখ
- Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
কি রূপ দেখছ নি সজনী সই জলে
- Sub Title: এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে চি
বাংলা
English