ভাঙা তরি লইয়া রে
ভব নদী বাইয়া রে
ছিঁড়া বাদাম উজান হাওয়া
কেমনে দিতাম পাড়ি রে।।এ ভবের বাজারে আইলাম
করিতে বেপার রে
শেষ বাজারে দোকান খুলে
হইয়াছি লুজার রে
সঙ্গের সাথী ছিল যারা
সব গেল ছাড়িয়া রে
কার বা আশে রইলাম বসে
বেলা গেল ফুরাইয়া রে।।দক্ষিণা বাতাসে
নদীর উঠেছে লহর রে
নিয়াশে পড়িল মারা
কত সদাগর রে
কূল নাই কিনারা নাই
নাই সে গাঙের তলা রে
সঙ্গী নাই মোর
নদীর পারে কান্দি সন্ধ্যাবেলা রে।।মুর্শিদ নামের সারি গাইয়া
ভাটির বাঁকে বাইয়া রে
মনে লয় ধরিলাম পাড়ি
নামের পাল উড়াইয়া রে
দুর্বিন শাহর নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তারই নিজ গুণে রে।।
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 205
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাবিস কেন মন কুভাবনা
- Sub Title: তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
যারে মন দিলে আর ফিরে আসে না
- Sub Title: এ মন তারে ভালবাসে না!
পরাণ কাঁদে তোমারি লাগিয়া
- Sub Title: (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি
যা করবার তা বিয়ের আগে কর
- Sub Title: তোর বউয়ের ফরমাস খেটে আসবে হাড় কাঁপানো জ্বর
না জানিয়া ডুব দিও না
- Sub Title: ওই মায়া সাগরে
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
প্রেম নূরে নূরানী বাবা
- Sub Title: আবদুল মজিদ শাহা আজিম নগরী ধন
কি মধুকাকলি ওরে পাখি
- Sub Title: তোরে হৃদয় মাঝারে ধরে রাখি
নিশি পোহাইয়া গেল
- Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না
কুদরতেতে করিম সোবাহান
- Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
বাংলা
English