“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি

শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
শ্যাম যদি হইত পোষা পাখি।।

রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
এ জনমের মতো হইতাম সুখী।।
বন্ধু যদি হইত তরি, আমি তার হইয়া কাণ্ডারি
জলেতে করিতাম মাখামাখি।।

নইলে সে হইত বসন, অঙ্গেতে করিয়া ধারণ
পোড়া অঙ্গ রাখিতাম ঢাকি।।

বন্ধুয়া সিন্দুর হইলে, লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি।।

নইলে সে হইত কালি, কলমে লইতাম তুলি
কলিজা ছিঁড়িয়া নামটি লেখি।।

হইত যদি সোনারূপা, বানাইয়া কৰ্ণচাঁপা
দুই কর্ণতে আদর করে রাখি।।

দুর্বিন শাহ বলে কাতরে, জিজ্ঞাসিও পাইলে তারে
আমায় দেখলে কেন দেয় সে লুকি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

অন্তর ছেদিলো গো সখী

  • Sub Title: বিষে অঙ্গ ঝর ঝর রক্ত নিলো চুষে ধু
রাধারমণ দত্ত

শুনরে বন্ধুয়ার বাঁশি

  • Sub Title: অবলা বধিতে বিধাতার সৃজনা চি
রাধারমণ দত্ত

ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী

  • Sub Title: আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া
রাধারমণ দত্ত

সজনি প্ৰাণবন্ধুরে কইও বুঝাইয়া

  • Sub Title: আমি মাইলে ক্ষতি নাই কলঙ্কিনী হইয়া
মাইজভাণ্ডারী গান

দেখ যায় সখী রসিক নাগরী

  • Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
মাইজভাণ্ডারী গান

নিশি শেষে কান্ত এসে স্বপ্নে

  • Sub Title: নয়ন ঠারে মৃদু হেসে পলকে পলাইল রে
রাধারমণ দত্ত

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি

  • Sub Title: শুন বাঁশি মিনতি আমার
রাধারমণ দত্ত

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
সুদূর সমুদ্দুর

সুদূর সমুদ্দুর

  • Sub Title: প্রশান্তের বুকে, হিরোশিমা দ্বীপে
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিলাম তরুমূলে

  • Sub Title: যমুনার কাল জলে সৌদামিনী জ্বলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন