ঠেকছি ভবে গরিব হইয়া
আমার ভাঙা বাড়ি
লোভ লালসায় হইলাম গাধা
টানতে আছি ভবের গাড়ি।।ঘর বান্ধিলাম বিয়া করলাম
পরার ধনে হাত বাড়াইলাম
করলাম কাড়াকাড়ি
কয়দিন পরে দাঁত লড়িল
পেকে গেল চুল আর দাড়ি।।আপ্ত-জ্ঞাতি যারা ছিল
দেখতে দেখতে সবই গেল
আমায় একা ছাড়ি
আমিও একদিন চলে যাব
ঘরের স্ত্রী হবে লাড়ি।।এসেছিলাম-লাভ করিতে
পুঞ্জি গেল পরার হাতে
করে তাড়াতাড়ি
দুর্বিন শাহ কয় কী ধন লইয়া
পরপারে দিব পাড়ি।।
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 184
বাউল গান এর নতুন প্রবন্ধ
অহে মম প্রাণেশ্বর থেকে সদা
- Sub Title: প্রাণপতি হৈয়ে কেন, না তোষিলা দর্শন দানে
যমুনার জলে সখী গো তোরা নে আমারে
- Sub Title: বাঁশি বাজায় কোন্ নাগরে ধু
শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
- Sub Title: নগরবাসীরা
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
- Sub Title: বারে বারে কেন তুমি ফিরে ফিরে চাও
বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু
- Sub Title: আমায় দেখা দাও
দারুণ দুর্ভিক্ষের আগুন
- Sub Title: লাগলো কলিজায় রে
আমি কি করি উপায় গো সখী শ্যামরায়
- Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় চি
ফরজন্দে আদম খলিফা উত্তম
- Sub Title: ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা
বন্ধু তো আইল না গো সখি
- Sub Title: দিয়া গেল ফাঁকি
মিছা ভব মাঝে এসে
- Sub Title: নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা
সুজন বন্ধু রে
- Sub Title: পাশরিলা বলো কোন পরানে
বাংলা
English