“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ঘটিল বিষম দায়

হায় একি মোর, দুঃখ ঘোরতর,
ঘটিল বিষম দায়।
মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে,

কাঁদিনু চাতকী প্রায়।।

কটাক্ষেরি শরে, হানিয়ে আমারে,
লুটিছ মনেরি ধন।
দি এতো যাতনা, বিমুখ হৈয় না,
যায় না প্রাণে সহন।।

তোমার লাগিয়ে, স্বদেশ ত্যাজিয়ে,
কৈরাছি সকল ভিন।
এসাছি এদেশে, অতি দুঃখ ক্লেশে,
হই প্রেমের অধীন।।

করি ধর্ম নষ্ট, হৈয়ে কুল ভ্রষ্ট,
ধৈরাছি তোমারি পাশ।
প্রাণেরি প্রিয়সী, সমাদরে তোষি,
পুরাও মনেরি আশ।।

নচেৎ এখন, ত্যাজিব জীবন,
পরাণে হৈব শেষ।
প্রেমের শোচনা, পাইয়ে যাতনা,
প্রাণে সহেন বিশেষ।।

বলয়ে মকবুলে, প্রেমেতে পড়িলে,
নাহিক জীবন আশ।
প্রেমেরি আশায়ে, প্রথম যাত্রায়ে,
হয়ে সম্পূর্ণ বিনাশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু আও আওরে-দরশন দিয়া

  • Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
মাইজভাণ্ডারী গান

আমি কি পাবো তাঁহারে

  • Sub Title: সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে
মাইজভাণ্ডারী গান

দেখ যায় সখী

  • Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
বন্ধু তোমার তোমার চোখের মাঝে

বন্ধু তোমার তোমার চোখের মাঝে

  • Sub Title: বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া
মাইজভাণ্ডারী গান

রাতুল চরণ দেখব আমি কবে

  • Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
নিশি নিঝুম ঘুম নাহি আসে

নিশি নিঝুম ঘুম নাহি আসে

  • Sub Title: হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে
দুর্বিন শাহ

তমালডালে বসে কোকিলা

  • Sub Title: ডাকরে কুহু সুরে
মাইজভাণ্ডারী গান

চল প্রিয়া প্রেম বাগানে

  • Sub Title: প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন