“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কদম তলে ওই নিরলে

ওই যমুনায় কী রূপ হেরিলাম
কদম তলে ওই নিরলে
বাঁশির ধ্বনি শুনিলাম।।

কে যেন নিগূঢ় কাননে
বাঁশি বাজায় মোহন টানে গো
রব শুনিয়া কান্দে প্রাণে
মনে লয় কাছে যাইতাম।।

নিষ্ঠুর বাঁশির রব শুনিয়া
মনপ্রাণ গেল উড়িয়া গো
পাগল বেশে কাছে যাইয়া
সোনার যৌবন সঁপিলাম।।

আইলাম ঘরে কলসি লইয়া
মনপ্রাণ বান্দা থইয়া গো
প্রাণী ছাড়া দেহ লইয়া
গৃহে না রইতে পারলাম।।

বাহির হইলাম পাগল বেশে
যাব বলে তার উদ্দেশে গো
দুর্বিন শাহরই কর্মদোষে
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিলাম।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
শাহ আব্দুল করিম

খাজা তোমার প্রেমবাজারে

  • Sub Title: আমি কাঙাল যেতে চাই
মাইজভাণ্ডারী গান

কৃপা দানে কর পরিত্রাণ

  • Sub Title: বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ
কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু জন্য জ্বলে মন

  • Sub Title: কবে পাব বন্ধুর দরশন
দুর্বিন শাহ

সখি রে-

  • Sub Title: বুক ভরা দুঃখ রইল বন্ধু না আসিল
রাধারমণ দত্ত

নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না

  • Sub Title: কালামেঘে সাজ কইরাছে পরান যে আর মানে না
রাধারমণ দত্ত

এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া

  • Sub Title: অকূলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া
রাধারমণ দত্ত

গৌরচান পরার অধীন বানাইলা আমারে

  • Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
রাধারমণ দত্ত

পিরিত করি হিয়ার মাঝে গো

  • Sub Title: শুনিছ কি গো প্ৰাণ সজনী ধু
মরি কি আপসোসে তোমায় ভালোবেসে

মরি কি আপসোসে তোমায় ভালোবেসে

  • Sub Title: বিধুমুখী এই কি তোমার ভালোবাসার গুণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন