যখন নদী হয় উতলা
নদীর পাকে পড়ে
কত সাধু মরে ধরে
কাম কুম্ভীরে
হইয়া পাগেলা।।সেই নদীর বাঁকে
যখন হুমা ডাকে
অনুরাগের তুফান
ছোটে সে বেলা
নদীর চিত্রপটে
ত্রিবেণীর ঘাটে
সাধু-ফকিরগণে
করে খেলা।।ঘাটে তিন মহাজন
না-যায় চিনন
তাদের হাতে
মালের ভাণ্ডার
রইয়াছে খোলা
আগে নুরনবি
পাছে আদম ছফি
মাঝখানে সাঁই কুদরতুল্লা।।নদীর কারিগরি
শুনো মন বেপারি
সাড়ে তিন প্যাঁচধারী
অতীতের গোলা
আসিলে জোয়ার
ডুবায় নদীর পার
তিনদিন থাকে কারবার
ঘাটেরই মেলা।।
যখন নদী হয় উতলা
- Sub Title: নদীর পাকে পড়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 173
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি আল্লা নাকি গড-ভগবান
- Sub Title: কী নামে করি আহ্বান
তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার
- Sub Title: নিন্দা করলে কি ক্ষতি আমার
দেখো সখি তোরা গো
- Sub Title: কি আনন্দ শ্যামচান্দের ঘরে
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
ভ্রমরারে কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে
- Sub Title: ভ্রমরারে ! কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে |
পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো
- Sub Title: অজ্ঞান বালকে ডাকি ভাববন্ধন বিমোহিত করুণাময়ীগো
চলগো সখী জল আনিতে
- Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
আমি আমি বলি আমি
- Sub Title: আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা
প্রেম পরম ধন প্রেম বিনে
- Sub Title: প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন
আমার মন তো বসে না গৃহ কাজে
- Sub Title: সজনি গো
কোথায় সেজন, জানে কোন জন
- Sub Title: যেজন সৃজন লয় করে
বাংলা
English