“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই

যে জ্বালা দিয়াছ বন্ধু রে
বন্ধু সে জ্বালা আর কত সই
মনের দুঃখ কার কাছে কই।।

বন্ধু রে-
সর্বশাস্ত্রে প্রমাণে কয়
তুমি বন্ধু দয়াময়
তাই শুনিয়া, তোমার সঙ্গ লই
এখন দেখি তুই নিদয়া রে বন্ধু
চুন খাইয়াছি জেনে দই।।

বন্ধু রে-
জানি না তোর রীতিনীতি
বাড়াইয়া সাধের পিরিতি
সুখের আশায় দুঃখ সইয়া রই
আশা দিয়া গাছে তুলে রে বন্ধু
এখন কাইড়া নিলে মই।।

বন্ধু রে-
বিষমাখা পিরিতে তোমার
কলিজা হইয়াছে আঙ্গার
তবু দুঃখ বুকে তুলে লই
দুর্বিন শাহ কয় মনে আশা রে বন্ধু
তোমায় পাইলে দাসী হই।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো

  • Sub Title: কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো দীনবন্ধু রে
মাইজভাণ্ডারী গান

মাওলা তোমার শ্রীচরণে

  • Sub Title: মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে
রাধারমণ দত্ত

সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো

  • Sub Title: সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়
মাইজভাণ্ডারী গান

আমাদের দেখ কেমন জয়

  • Sub Title: গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়
দুর্বিন শাহ

মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে

  • Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
মাইজভাণ্ডারী গান

আমি যার ভাবে দিওয়ানা

  • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
রাধারমণ দত্ত

আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত

  • Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
দুর্বিন শাহ

জানি বা জানি না, মানি বা মানি না

  • Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন