“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ভোট করো দান

হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
ভোট করো দান
কৃষক শ্রমিক গরিব দুঃখীর
হবে শান্তি প্রতিষ্ঠান।।

স্বৈরাচারী আইয়ুব সরকার
ধ্বংস করলো যাহারা
মানুষের মুক্তি সাধনে
দাঁড়াইয়াছেন তাহারা
অতীতের জুলুম সারা
হয়ে যাবে অবসান।।

গত তেইশ বছরে
মোদের বাঙালির অস্তিত্ব নাই
শাসক গোষ্ঠীর কারসাজিতে
সোনার বাংলা হইল ছাই
জমি আছে ধান্য নাই
কিসেতে বাঁচাইব প্রাণ।।

পশ্চিম পাকিস্তানে
ছিল মরুভূমি বালুচর
সেইখানে গড়ে উঠেছে
যেমন বিলাতের শহর

জল প্লাবনে জর্জরিত
মোদের পূর্ব পাকিস্তান।।

বৈদেশ থেকে ঋণ আসিলে
মোদের ভাগ্যে পড়ে না
ষোলোআনার মধ্যে মাত্র
চারিআনা পাই দক্ষিণা
উচিত দাবি পাওয়ার জন্য
হও রে সবে আগুয়ান।।

ন্যায্য দাবি আদায় করতে
চালাইয়া যাব সংগ্রাম
বিশ্ব জুড়ে রব উঠিবে
পুরবে মোদের মনস্কাম
ইতিহাসে আছে খ্যাতি
বাংলা জাতি বীর সন্তান।।

এবারের নির্বাচন
এসেছে মোদের জন্যে
বাঙালির ভাগ্য পরীক্ষা
হবে এ নির্বাচনে
যোগ দিয়া মুজিবের দলে
করো কার্য সমাধান।।

শেখ মুজিবের ছয়টা
দফা চিন্তা করে মানিয়া
নৌকা বাক্সে ভোট দিয়া ভাই
শান্তি আনেন ফিরাইয়া
বাঙালি ভাগ্য পরীক্ষায়
করেন সবাই আত্মদান।।

গরিব দুঃখী চাষি মজুর
সকলের শান্তির জন্যে
আওয়ামী লীগ দাঁড়াইয়াছে
এবারের নির্বাচনে
দুর্বিন শাহ কয় ত্যাজ্য করেন
যে সব দলের নেতা খান।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আর আমি যাব না সইগো কালিন্দীর জলে

  • Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
তুমি আল্লা নাকি গড-ভগবান

তুমি আল্লা নাকি গড-ভগবান

  • Sub Title: কী নামে করি আহ্বান
রাধারমণ দত্ত

জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে

  • Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
শাহ আব্দুল করিম

শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে

  • Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
মাইজভাণ্ডারী গান

দেখ যায় সখী

  • Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
অপার মহিমা তব উপমা কেমনে দিব

অপার মহিমা তব উপমা কেমনে দিব

  • Sub Title: অপার মহিমা তব, উপমা কেমনে দিব
আর কি ভাবিস্ মাঝি বসে

আর কি ভাবিস্ মাঝি বসে

  • Sub Title: এই বাতাসে পাল তুলে দিয়ে
হাসন রাজা

ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে

  • Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে
শাহ আব্দুল করিম

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন