“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন

দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
ও প্রেম করছে যেজন, মরছে সেজন
সে বিনে কেউ জানে না।।

ইউনুস নবি প্রেমিক ছিল
আসল প্রেমে মত্ত হলো রে
মাছে তারে গিলে খাইল
ধরল সে প্রেম ছাড়ল না।।

ইব্রাহিম নবি প্রেমিক ছিল
অগ্নিকুণ্ডে ত্রাণ পাইল রে
নিজ বেটা কুরবানি দিলো
দেখায় প্রেমের বাহানা।।

মুসা নবি প্রেম করিল
কুহেতুরে নুর দেখিল রে
নুরের তেজে পাহাড় জ্বলে
মুসা কিন্তু জ্বলে না।।

ইউসুফ আর জুলেখা বিবি
জগতে যার প্রেমের খুবি রে
লাইলি মজনু দুজনার প্রেম
জগতে হয় ঘোষণা।।

রাবিয়া বসরী বিবি
দেখাইলেন প্রেমের খুবি রে
শিরির জন্য ফরহাদ মরে
হইয়া প্রেমের দিওয়ানা।।

পাগল দুর্বিন শাহ বলে
এমন প্রেমিক কয়জন মিলে রে
সেই প্রেমেরই প্রেমিক না হইলে
বন্ধের দেখা মিলে না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবি এসে দয়া করে
নবি এসে দয়া করে

নবি এসে দয়া করে

  • Sub Title: দাও পাপীরে পদছায়া
হাসন রাজা

দেখিয়ে নুরি অঙ্গ, আর দেখিয়ে ঝলমলা রঙ্গ

  • Sub Title: হাসন রাজা পাগল হইয়ে লইল রে তোমার সঙ্গ
সাপের মাথায় পা দিয়ে সে নাচে

সাপের মাথায় পা দিয়ে সে নাচে

  • Sub Title: কান্না কেন, কান্না কেন তোর?
লীলাবালি
লীলাবালি

লীলাবালি

  • Sub Title: বড় যুবতী সই মোর
রাধারমণ দত্ত

ললিতে বিনয় করি বলিগো শ্যাম

  • Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
কবিয়াল রমেশ শীল

দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার

  • Sub Title: গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার
মাইজভাণ্ডারী গান

নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন

  • Sub Title: নানা নাড়ে পালাইয়ে বাড়াইলে যাতন
আরে ও সর্বহারার দল
আরে ও সর্বহারার দল

আরে ও সর্বহারার দল

  • Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান
মাইজভাণ্ডারী গান

জু দমছে গুজরো

  • Sub Title: জু বুলবুল রূহে কফছ কো ছোড়ে ও তনমে উছকে উড়াকে জানা
মাইজভাণ্ডারী গান

ফুটেছে ফুটেছে মোর

  • Sub Title: সুসৌরভে প্রেমভাবে ডাকিছে অলি
আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি

আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি

  • Sub Title: বেচোনা বেচোনা বন্ধু তোমার চোখের মণি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন