বেলা গেল সন্ধ্যা হলো
আর কি বাকি আছে বলো
কার-বা আশে রইয়াছ বসিয়া রে।।পাগল মন রে-
আগবাজারে আইল যারা
বেপার করিল তারা
ভরল নৌকা হীরামুক্তা দিয়া
শেষবাজারে দোকান খুলে
হারাইলাম লাভে মূলে
পাগল মন রে
মহাজন বুঝাব কী করিয়া রে।।পাগল মন রে-
পুঁজি ছিল ষোলোআনা
বেপার করিতে দু’না
এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া
কাম কামিনীর ফেরে পড়ে
নাও ভিড়াইলাম মদনপুরে
পাগল মন রে
সোনা নিলো শিসা বদল দিয়া রে।।পাগল মন রে-
আকাশে ডুবিল বেলা
সঙ্গে ছয়টা চোরশালা
সন্ধ্যা বেলা আমায় গেল থইয়া
বিপদে মুর্শিদ ভরসা
বলে পাগল দুর্বিন শাহ
পাগল মন রে
দয়া হইলে নিবে উদ্ধারিয়া রে।।
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 243
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি যে ক্ষতি করলা আমার
- Sub Title: তুমি যে ক্ষতি করলা আমার
কই গো রাধার মনচোর
- Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
আমার মনের মাঝে আছে ধন
- Sub Title: বুঝতে পারবে যে ভাই রে সুজন
গৌর নিতাই উদয় নদীয়ায়
- Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া
- Sub Title: অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া
সদা আল্লাহু আল্লাহু জপরে মন
- Sub Title: নয়ন জুড়াবে হেরে নূরের রৌশন
শাহান শাহ নাম চিস্তিয়া
- Sub Title: আজমির শহরে কেরামতি জোরে
মরি কি আপসোসে তোমায় ভালোবেসে
- Sub Title: বিধুমুখী এই কি তোমার ভালোবাসার গুণ
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
- Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
তওবা করো বারেবার
- Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
আর আইসো না মহরমের চান
- Sub Title: এই যে দুনিয়ায়
আমি তো তোমারে চাহিনি
- Sub Title: আমি না ডাকিতে, হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ
বাংলা
English