আর আইসো না মহরমের চান
এই যে দুনিয়ায়
একবার এসে শেল দিয়াছ
মা জহুরার কলিজায়।কর্মদোষে বিবি জায়েদায়
হজরত ইমাম হাসানকে জহর খাওয়ায়
জহর-বারি করল কারি
শোকেতে বুক ফেটে যায়।।দুই নয়নে জলধারা বয়
কাঁদিয়া কাঁদিয়া বেটা কাসেমেরে কয়
শীঘ্র ইমাম হোসেনে আনো
প্রাণ যাবে মোর বেদনায়।।কাসেম শুনে গেলেন দৌড়িয়া
ইমাম হোসেনের তরে বলেন কাঁদিয়া
চাচা তুমি দেখো যাইয়া
বাবাজান হইলেন বিদায়।।ইমাম হোসেন আসেন চলিয়া
গলে ধরে ইমাম হাসান বলে বিনাইয়া
কাসেমেরই সঙ্গে বিয়া দিও
বিবি সখিনায়।।এই বলিয়া চক্ষু মুদিল
শোকেতে মদিনা শহর অন্ধকার হইল
দুর্বিন শাহ কয় দুঃখ দিলো
হায় রে দারুণ বিধাতায়।।
আর আইসো না মহরমের চান
- Sub Title: এই যে দুনিয়ায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 179
বাউল গান এর নতুন প্রবন্ধ
বল সখী কোথায় যাই
- Sub Title: কোথায় গেলে তারি দেখা পাই
ধনাধারে তালা মেরে
- Sub Title: তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন
আহা রে সোনালি বন্ধু! শুনিয়ে যা মোর কথা
- Sub Title: হাসন রাজার হৃদকমলে তোমার চান্দ মুখ গাঁথা
আর কি ভরসা আছে
- Sub Title: আর কোথা যাব, তুমি না রাখিলে দীন হীনে?
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
- Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
- Sub Title: হো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী
ঝলমল ঝলমল করে রে তাঁরা
- Sub Title: ঝলমল ঝলমল করে
গাউছ ধনের প্রেম নদীতে
- Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
তব শান্তি-অরুণ শান্ত-করুণ
- Sub Title: কণক কিরণ পরশে
বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
- Sub Title: স্বচক্ষে দেখিলাম যাহা- গরিব হলে দোযখ তাহার
এসো আমার কুঞ্জবনে
- Sub Title: তোমার জন্য রাখিয়াছি, দিল্ কমলে মধু ভরি
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
- Sub Title: যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
বাংলা
English