“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন

ওহে! প্রাণের সার, কি দিয়া ভজিব চরণ আপনার
শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন,
দাসের মুণ্ড বলি দেব পায়ে আপনার।

তীক্ষ্ণ খড়গ প্রহারিয়ে দাসের মুণ্ড হাতে নিয়ে,
তাহা দেখি শান্ত কর মন আপনার ।।

ইমাম হোসাইন প্রায় রক্ত মোর লেপি গায়,
শহীদি কাফন দিবা হাতে আপনার ।।

আশেক ভাইগণ সঙ্গে করি, জানাযা নামায পড়ি,
কবরে দাবিয়া দিবে পায়ে আপনার ।।

আস্তানা শরীফ পাশ দাফন করিবা লাশ,
যেন সদা পদাঘাত শুনি আপনার ।।

রক্ত অঙ্গ শির হাতে উঠিব হাশরেতে,
পিছে পিছে এ দাস ভ্রমিব আপনার ।।

নবীজির দেখা পাইলে, পড়িয়া চরণ তলে,
শোকরিয়া আরজ করিব আপনার ।।

শুন নিধনীর ধন মাইজভাণ্ডারী গাউছে ধন,
নিজ দাসে বলি দেয় পায়ে আপনার ।।

তুই বন্ধুয়ার প্রেম বলে আর্শ্বের কাঙ্গুরা তলে,
লেপটে ধরিবে প্রিয়ে দামান আপনার ।।

অপার মহিমা তোর গাহিব হইয়া ভোর,
দাস হাদীর কাটা শিরে গুণ আপনার।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

দরখাস্ত করিতে এলাম মওলার চরণে

  • Sub Title: এই জমানার বাদশা তুমি শুনেছি কানে
রাধারমণ দত্ত

সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে

  • Sub Title: দেখবে যদি আয় গো তোরা কী শোভা ধরেছে গো
পাপ রসনারে হরি বল

পাপ রসনারে হরি বল

  • Sub Title: ওরে বিপদভঞ্জন হরি ভকত বৎসল
মাইজভাণ্ডারী গান

নিশি অবসানে আসি বন্ধু বাগানে

  • Sub Title: বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে
মাইজভাণ্ডারী গান

প্রেম রাখতেগো পারলাম না

  • Sub Title: ছোলতানের অন্তরের প্রেম ডাকিলে সে ডাকে না
দুর্বিন শাহ

বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির

  • Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
সেথা, আমি কি গাহিব গান

সেথা, আমি কি গাহিব গান

  • Sub Title: যেথা গভীর ওঙ্কারে সাম-ঝঙ্কারে
দুর্বিন শাহ

নদীর কূলে জলের ছলে

  • Sub Title: কলসি কাঁখে লইয়া
মাইজভাণ্ডারী গান

গুরু পরম ধন গুরু বিনে

  • Sub Title: গুরু পরাণের সারা, গুরু দু’নয়ন তারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন