“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ঘটিল বিষম দায়

হায় একি মোর, দুঃখ ঘোরতর,
ঘটিল বিষম দায়।
মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে,

কাঁদিনু চাতকী প্রায়।।

কটাক্ষেরি শরে, হানিয়ে আমারে,
লুটিছ মনেরি ধন।
দি এতো যাতনা, বিমুখ হৈয় না,
যায় না প্রাণে সহন।।

তোমার লাগিয়ে, স্বদেশ ত্যাজিয়ে,
কৈরাছি সকল ভিন।
এসাছি এদেশে, অতি দুঃখ ক্লেশে,
হই প্রেমের অধীন।।

করি ধর্ম নষ্ট, হৈয়ে কুল ভ্রষ্ট,
ধৈরাছি তোমারি পাশ।
প্রাণেরি প্রিয়সী, সমাদরে তোষি,
পুরাও মনেরি আশ।।

নচেৎ এখন, ত্যাজিব জীবন,
পরাণে হৈব শেষ।
প্রেমের শোচনা, পাইয়ে যাতনা,
প্রাণে সহেন বিশেষ।।

বলয়ে মকবুলে, প্রেমেতে পড়িলে,
নাহিক জীবন আশ।
প্রেমেরি আশায়ে, প্রথম যাত্রায়ে,
হয়ে সম্পূর্ণ বিনাশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে

  • Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়

ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়

  • Sub Title: যদিও তার খিদেয় পুড়ছে গা
রাধারমণ দত্ত

শুনরে বন্ধুয়ার বাঁশি

  • Sub Title: অবলা বধিতে বিধাতার সৃজনা চি
রাধারমণ দত্ত

বসে ভাবছ কীরে মন ভোমরা

  • Sub Title: ছয় চোরায় ডুবাইল তোমারে
রাধারমণ দত্ত

দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা

  • Sub Title: প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা
আজকে তোদের আশার গাছে

আজকে তোদের আশার গাছে

  • Sub Title: ফল ধ’রেছে ভাই
কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে

কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে

  • Sub Title: ফেলিস নে মা ধূলো কাদা মেখেছি বলে
রাধারমণ দত্ত

আমি রূপ হেরিলাম গো আমার মনপ্ৰাণ সব দিলাম গো

  • Sub Title: সখী গো- সুরধনীর ঐ ঘাটে গৌরায় নারী ধরার
রাধারমণ দত্ত

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন