“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে

প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে।
জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে।।

দেখাই চরণ খানি, বক্ষে প্রেমবাণ হানি।
সংসার ত্যাজাই প্রেমে মজালরে।।

দেখা দিয়ে শ্যাম চান্দে, ফেলিয়ে প্রেমের ফান্দে।
প্রেম ডোরে বেন্ধে মন হরিলরে।।

হাসি হাসি বাজাই বাঁশি, প্রেমে বানাই উদাসী।
গলে কষি প্রেম ফাঁসি বধিলরে।।

প্রেমসুরা পানাইয়ে হস্তে ধৈরে প্রেম শিখায়ে।
প্রেমে মজাই দিওয়ানা করিলরে।।

দেখাইয়ে ইন্দু মুখ, লাগাইয়ে বুকে বুক।
আজু মোরে দুঃখ সাগরে ভাসালরে।।

আসিল বসন্ত ঋত, কুকিলে গায়েন্ত গীত।
অলির গুন গুনে জ্বালা বাড়িলরে।।

হায় হায় জ্বৈলে যাই, মাওলা ধন কোথা পাই।
মকবুল মাওলানা বিনে মরিলরে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

কেমনে পাইব তোমারে

  • Sub Title: বিরহ যাতনা মনে সদা হুঙ্কারে
মাইজভাণ্ডারী গান

বারে বারে মনে শুনিল না

  • Sub Title: কালা প্রেমে কত পেল তাড়না
কবিয়াল রমেশ শীল

এই ভূবনে দিতে নারে তুলনা

  • Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা
রাধারমণ দত্ত

সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে

  • Sub Title: গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে ধু
মাইজভাণ্ডারী গান

প্রিয়া চিনিলাম চিনিলাম

  • Sub Title: চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়
দুর্বিন শাহ

শ্যামকে এনে দেখা গো সখি

  • Sub Title: শ্যামকে এনে দেখা
রাধারমণ দত্ত

কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে

  • Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
রাধারমণ দত্ত

যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ

  • Sub Title: মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ চি
দুর্বিন শাহ

সোনার বাংলা হইল রে স্বাধীন

  • Sub Title: বাংলাদেশ হইল জয়
রাধারমণ দত্ত

আমি ডাকি বন্ধু বন্ধু

  • Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
পরশ লালসে অবশ আলসে

পরশ লালসে অবশ আলসে

  • Sub Title: ঢালিয়া পড়িতে আমারি অঙ্গে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন