কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।
যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,মনে হ’ত ধরা যেন মরুর মতন,
সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার
নূতন জীবন যেন করিলে সঞ্চার।
একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,
কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ-
দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,
নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে-
সহসা উঠেছে বাজি তব করপরশনে,
পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,
বিরাজিছে এ হৃদয়ে যেন নব-উষাকাল,
শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
- Sub Title: এ দয়া তোমার মনে রবে চিরদিন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 127
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার
- Sub Title: শোকে হিয়া জরজর হে
না সখা, মনের ব্যথা কোরো না গোপন
- Sub Title: যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
মোরা সত্যের ‘পরে মন আজি করিব সমর্পণ
- Sub Title: জয় জয় সত্যের জয়
আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি
- Sub Title: ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে
শুন নলিনী, খোলো গো আঁখি
- Sub Title: ঘুম এখনো ভাঙিল না কি!
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু
- Sub Title: তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি
আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা
- Sub Title: তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা
হৃদয়ে রাখো গো, দেবী, চরণ তোমার
- Sub Title: এসো মা করুণারানী ও বিধুবদনখানি
পাছে চেয়ে বসে আমার মন
- Sub Title: আমি তাই ভয়ে ভয়ে থাকি
হাঁচ্ছোঃ!- ভয় কী দেখাচ্ছ
- Sub Title: ধরি টিপে টুঁটি মুখে মারি মুঠি-
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
- Sub Title: তারে কেড়ে নেব ছেড়ে দেব না- না- না
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস
- Sub Title: তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ
বাংলা
English