কেন চেয়ে আছ, গো মা, মুখপানে।
এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে।
এরা তোমায় কিছু দেবে না, দেবে না- মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি- স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,
জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।
এরা কী দেবে তোরে! কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।
মনের বেদনা রাখো, মা, মনে। নয়নবারি নিবারো নয়নে।।
মুখ লুকাও, মা, ধুলিশয়নে- ভুলে থাকো যত হীন সন্তানে।
শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।।
দুঃখ জানায়ে কী হবে, জননী, নির্মম চেতনাহীন পাষাণে।।
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে
- Sub Title: এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 144
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি
- Sub Title: আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে
- Sub Title: হরিবোল হরি বোল হরিবোল
কী বেদনা মোর জানো সে কি তুমি
- Sub Title: ওগো মিতা মোর অনেক দূরের মিতা
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে
- Sub Title: মেঘ-আঁচলে নিলে ঘিরে
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে
- Sub Title: এত আছে লোক তবু পোড়া চোখে
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর
- Sub Title: কবির হৃদয় এই দিব উপহার
ওগো, তোমরা সবাই ভালো
- Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি
- Sub Title: ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি
আকাশে তোর তেমনি আছে ছুটি
- Sub Title: অলস যেন না রয় ডানা দুটি॥
আপনহারা মাতোয়ারা আছি তোমার
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে
- Sub Title: ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে
বাংলা
English