“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
  • Sub Title: ধীরে ধীরে অতি ধীরে অতি ধীরে গাও গো

নীরব রজনী দেখো মগ্ন জোছনায়।
ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো।।
ঘুমঘোরময় গান বিভাবরী গায়-

রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।।
নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে
মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর-
প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন
অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর।
তটিনী কী শান্ত আছে- ঘুমাইয়া পড়িয়াছে
বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি
ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে
সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি।
তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো-
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমরা দুর আকাশের
আমরা দুর আকাশের

আমরা দুর আকাশের

  • Sub Title: বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো
আবার এসেছে আষাঢ়
আবার এসেছে আষাঢ়

আবার এসেছে আষাঢ়

  • Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে
তুমি কি গো পিতা আমাদের
তুমি কি গো পিতা আমাদের

তুমি কি গো পিতা আমাদের

  • Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা

আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা

  • Sub Title: প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া

  • Sub Title: হায় হায় হায় পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন