দিনের বিচার করো-
দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর।
দিনের কর্ম লইয়া স্মরণে সন্ধ্যাবেলায় সঁপিনু চরণে-কিছু ঢাকা নাই তোমার নয়নে, এখন বিচার করো।।
মিথ্যা আচারে যদি থাকি মজি আমার বিচার করো।
মিথ্যা দেবতা যদি থাকি ভজি, আমার বিচার করো।
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করো।।
অশুভকামনা করি যদি কার, আমার বিচার করো।
রোষে যদি কারো করি অবিচার, আমার বিচার করো।
তুমি যে জীবন দিয়েছ আমারে কলঙ্ক যদি দিয়ে থাকি তারে
আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো।।
দিনের বিচার করো
- Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 114
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তুমি আমায় করবে মস্ত লোক
- Sub Title: দেবে লিখে রাজার টিকে
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে
- Sub Title: পিছে পিছে আমি চলব খুঁড়িয়ে
নমো নমো, নমো নমো, নমো নমো, তুমি সুন্দরতম
- Sub Title: নমো নমো নমো
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন
- Sub Title: এবার এই আমাদের সাধন
এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
- Sub Title: বিজন ঘরের কোণে এসো গো
দেখায়ে দে কোথা আছে একটু বিরল
- Sub Title: এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
- Sub Title: একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
হে মন, তারে দেখো আঁখি খুলিয়ে
- Sub Title: যিনি আছেন সদা অন্তরে
যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায়
- Sub Title: পাড়ি দেয় কালো নদী আয় রজনী দেখবি যদি-
বাংলা
English