“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হায় হায় হায় দিন চলি যায়
হায় হায় হায় দিন চলি যায়
  • Sub Title: চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে

হায় হায় হায় দিন চলি যায়।
চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে।।
টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে।

এল চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ।।
শ্রাবণবাসরে রস ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে।
এস’ পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কাণ্ডারী।
এস’ গণিতুধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী।
এস’ বিশ্বভারনত শুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত।
এস’ হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত ছল’ছল’ হে।
এস’ গতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন।
এস’ চিত্রী চট’পট’ ফেলি তুলিকপট রেখাবর্ণবিলগ্ন।
এস’ কন্‌স্‌টিট্যুশন- নিয়মবিভূষণ তর্কে অপরিশ্রান্ত।
এস’ কমিটিপলাতক বিধানঘাতক এস’ দিগভ্রান্ত টল’মল’ হে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর নাই যে দেরি, নাই যে দেরি
আর নাই যে দেরি, নাই যে দেরি

আর নাই যে দেরি, নাই যে দেরি

  • Sub Title: সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরই
কই গো মাধবীলতা বল গো ললিতে
কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে

  • Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
প্রভু, খেলেছি অনেক খেলা
প্রভু, খেলেছি অনেক খেলা

প্রভু, খেলেছি অনেক খেলা

  • Sub Title: শ্রান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন