“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
  • Sub Title: লক্ষ্মীরে হারারই যদি অলক্ষ্মীরে পাবই

যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই।
লক্ষ্মীরে হারারই যদি, অলক্ষ্মীরে পাবই।
সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি

কোন্ পুরীতে যাব দিয়ে কোন্ সাগরে পাড়ি।
কোন্ তারকা লক্ষ্য করি কূলকিনারা পরিহরি
কোন্ দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে-
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে।।

নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা।
শৈলচুড়ায় নীড় বেঁধেছে সাগর-বিহঙ্গেরা।
নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী।
সাত-রাজার ধন মানিক পাব সেথায় নামি যদি।।

হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে।
সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে।
দক্ষিণে চাই, উত্তরে চাই-ফেনায় ফেনা, আর কিছু নাই-
যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু-
ভিটার কোণে হতাশমনে রইব না আর কভু।।

অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়।
নব নব পবন-ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত।
ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বুক ভরা দুঃখ লইয়া
বুক ভরা দুঃখ লইয়া

বুক ভরা দুঃখ লইয়া

  • Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া
পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
নবিজি, নবিজি, নবিজি
নবিজি, নবিজি, নবিজি

নবিজি, নবিজি, নবিজি

  • Sub Title: তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

  • Sub Title: ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন